ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬ ০৬:৩৭ পিএম

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে হাইকোর্ট। রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এর আগে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন শোনেনি হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। পরে ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, আদালত বলেছেন, 'আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবো না।'

আরও পড়ুন

এদিকে শনিবার তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট আবেদন দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসক নিয়োগ

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে পড়লেন যুবক

হরমুজ ইস্যুতে ইরানকে নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩

বিশ্বকাপে বেশি গোল করবেন মেসি না রোনালদো? ভবিষ্যদ্বাণী এমবাপ্পের

ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু