ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ১১:২৪ রাত

নওগাঁর রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গ্রেফতার ১

নওগাঁর রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গ্রেফতার ১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার সময় গোলাম রাব্বানী(৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। এঘটনায় গৃহবধূ বাদি হয়ে রাণীনগর থানায় মামলা করলে পুলিশ গোলাম রাব্বানীকে গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (১৬ মে) আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃত গোলাম রাব্বানী উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, গত শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধূ(২৭) ঘরের দরজা খোলা অবস্থায় ঘুমিয়ে পড়েন। এরপর গোলাম রাব্বানী ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। এসময় বাড়ির লোকজনকে ডাকা-ডাকি করলে প্রতিবেশী লোকজন ছুটে এসে গোলাম রাব্বানীকে হাতে-নাতে আটক করে।

আরও পড়ুন

পরে আটক রাব্বানীকে থানায় নিয়ে আসে। এঘটনায় গৃহবধূ বাদি হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রাতেই মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (১৬ মে) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গ্রেফতার ১

বগুড়ার শিবগঞ্জে পশ্চিমবঙ্গে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মানুষের কল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া ৪১ শতক জমি উদ্ধার

চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ ‘চাই’ বিক্রির ধুম 

দিনাজপুরের নবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা