বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া ৪১ শতক জমি উদ্ধার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা দখলে থাকা ২০ শতক জমিসহ শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ ৪০ বছর ওই জমিতে অবৈধভাবে মার্কেট ও বাড়ি নির্মাণ করে ভোগ করে আসছিল প্রভাবশালী চক্র। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকের দখলেই ছিল প্রায় ২০ শতক।
বাকি জমি স্থানীয় কয়েকজন প্রভাবশালীর দখলে ছিল। উপজেলা প্রশাসন জানিয়েছে, গত ১১ মে উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় কয়েকজন সদস্য বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে আনেন।
আরও পড়ুনতিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান জানান, প্রতিমন্ত্রী ব্যবস্থা নিতে বলার পর তদন্ত শুরু হয়। সরকারি জমি দখলের প্রমাণ পাওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে কর্মকান্ড আওয়ামী লীগ নেতা আজিজুল হকসহ অভিযোগ ওঠা অন্য ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
মন্তব্য করুন







