ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ১১:০৭ রাত

দিনাজপুরের নবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বিষপানে জেসমিন আকতার(২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর(চুলকাটি) গ্রামের জুয়েল রানার স্ত্রী। গৃহবধূর মা মল্লিকা বেগম পুলিশের নিকট লিখিতভাবে জানায় জুয়েল রানার সাথে তার মেয়ে জেসমিন আকতারের এক বছর পূর্বে বিয়ে। বিয়ের পর থেকে সংসারে কলহ লেগেই থাকতো।

জানা যায়, গত শুক্রবার দুপুরে জেসমিন আকতার তার শয়ন ঘরে কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থা অশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শামীম আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া ৪১ শতক জমি উদ্ধার

চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ ‘চাই’ বিক্রির ধুম 

দিনাজপুরের নবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক স্থানে দুই যুবকের আত্মহত্যা

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বগুড়ায় আধুনিক কসাইখানা নির্মাণ : উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী টুকু

দিনাজপুরের বীরগঞ্জে বিশালাকৃতির ষাঁড় নিয়ে আলোচনায় মনিরুল