ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ১১:০৫ রাত

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক স্থানে দুই যুবকের আত্মহত্যা

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক স্থানে দুই যুবকের আত্মহত্যা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় পৃথক দুই স্থানে গলায় ফাঁস দিয়ে দুই যুবক আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১৬ মে) ভোরে উপজেলার গঙ্গাচড়া ও মর্ণেয়া ইউনিয়নে এ দু’টি ঘটনা ঘটে। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের নিউ স্টারপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে মুরাদ হোসেন(১৯) গত শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে এশার নামাজ আদায় শেষে নিজ ঘরে ঘুমাতে যান। আজ শনিবার (১৬ মে) ভোরে ফজরের নামাজের জন্য তার মা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, ঘরে বাঁশের তীরের সাথে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তিনি ঝুলছেন।

অপরদিকে, মর্ণেয়া ইউনিয়নের আনছারটারী এলাকার আহীর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৩৫) নিজ বসতঘরের তীরের সাথে শাড়ির কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, রফিকুল মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল।

আরও পড়ুন

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর মুরাদ হোসেনের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’টি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক স্থানে দুই যুবকের আত্মহত্যা

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বগুড়ায় আধুনিক কসাইখানা নির্মাণ : উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী টুকু

দিনাজপুরের বীরগঞ্জে বিশালাকৃতির ষাঁড় নিয়ে আলোচনায় মনিরুল

পাড়ায়-পাড়ায়, বাড়ি-বাড়ি নেই বিশ্বকাপ ফুটবলের সেই চিরচেনা উন্মাদনা

বগুড়ার শিবগঞ্জে সরকারি চাকরিজীবী দম্পতির শখের গরুর খামার

নাটোরের সিংড়ায় গভীর রাতে ডাকাতি ১২ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুট