ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ১০:২১ রাত

বগুড়া সিটি করর্পোরেশন প্রজ্ঞাপন জারি, প্রশাসক হবেন অতিরিক্ত সচিব

বগুড়া সিটি করর্পোরেশন প্রজ্ঞাপন জারি, প্রশাসক হবেন অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্টার : দেশের ১৩ তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের গেজেট হয়েছে। এর ফলে প্রায় দেড়শ বছরের বগুড়া পৌরসভা এখন বগুড়া সিটি কর্পোরেশন। এ সিটিতে ওয়ার্ড রয়েছে ২১টি। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়। এদিকে বগুড়া সিটি কর্পোরেশনের জন্য প্রশাসক সরকারি কর্মকর্তা হলে তিনি হবেন অতিরিক্ত সচিব। আর নির্বাহী কর্মকর্তা হবেন যুগ্ম সচিব।

এছাড়াও সিটি করপোরেশনে মন্ত্রণালয় থেকে প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এদিকে ঘোষিত প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু সরকার স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৩ এর উপ-ধারা (৩) এর বিধান মোতাবেক বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকাসমূহের সমন্বয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০, অতঃপর উক্ত বিধিমালা বলিয়া উল্লিখিত, এর বিধি ৫ এর উপবিধি (১) এর বিধান মোতাবেক বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে মতামত আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারির জন্য বগুড়া জেলার জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেছিলো এবং যেহেতু, উক্ত নির্দেশ অনুযায়ী বগুড়া জেলার জেলা প্রশাসক উক্ত বিধিমালার বিধি ৫ এর উপ-বিধি (২) ও (৩) এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিয়া উপ-বিধি (৫) এর বিধান অনুযায়ী নিম্ন তফসিলে বর্ণিত বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকাসমূহের সমন্বয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেছেন এবং যেহেতু, সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করিয়া নিম্ন তফসিলে বর্ণিত বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকাসমূহের সমন্বয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেহেতু, সরকার উক্ত বিধিমালার বিধি ৬ এর বিধান অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকাসহ নিম্ন তফসিলে বর্ণিত এলাকাসমূহের সমন্বয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করলো।

উত্তরে ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১ নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর) এলাকা নিয়ে নতুন এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে। সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর বিধান মোতাবেক বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালার বিধান মোতাবেক বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে মতামত আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারির জন্য বগুড়া জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল।

ওই নির্দেশ অনুযায়ী, বগুড়া জেলার জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেন। ফলে সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করে বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করল। সিটি কর্পোরেশনের গেজেট হওয়ার পর এবার প্রশাসক নিয়োগ করবে সরকার।

আরও পড়ুন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশনের জনগণের সুপেয় পানির ব্যবস্থা করার জন্য ওয়াশা গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে “বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বউক”গঠন করা হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের জন্য একজন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও নিয়োগ দেয়া হবে যিনি হবেন সরকারের একজন যুগ্ম সচিব।

রাজশাহী বিভাগীয় কমিশনার অথবা অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা প্রশাসক হবেন । প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী চাইলে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ দেয়া হতে পারে। এছাড়াও সিটি করপোরেশনে মন্ত্রনালয় থেকে প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

বগুড়াকে আধুনিক শহরে রুপান্তর করার পূর্ব প্রস্তুতি হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন হয়েছে। এখন প্রতিটি উন্নয়ন কার্যক্রম হবে নিজস্ব গতিতে। তিনি বলেন যেহেতু সিটি কর্পোরেশন একটি শায়ত্বশাসিত প্রতিষ্ঠান তাই তারা প্রকল্প গ্রহনকরে সরকার অনুমোদন সাপেক্ষে সব ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন । সে অনুযায়ী উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করর্পোরেশন প্রজ্ঞাপন জারি, প্রশাসক হবেন অতিরিক্ত সচিব

২০২৭ সালের পাঠ্যবই পরিমার্জন হচ্ছে, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান

বগুড়ার সোনাতলায় যমুনা নদীর ভাঙনে ৬ গ্রাম হুমকীর মুখে, এলাকাবাসীর মানববন্ধন

নাটোরের লালপুরে একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

দিনাজপুরের ঘোড়াঘাটে হারানো হাঁস খুঁজতে গিয়ে করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান