ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ০৯:২৯ রাত

পাবনার সাঁথিয়ায় কুকুরের কামড়ে আহত ৭ চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ

পাবনার সাঁথিয়ায় কুকুরের কামড়ে আহত ৭ চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় গত ১৪ ও ১৫ এপ্রিল দু’দিনে কুকুরের কামড়ে ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কুকুর প্রায় ৮টি ছাগলকে কামড়ানোর ফলে ৪টি ছাগল মারা যায় ও বাকি ৪টি ছাগল বেঁচে আছে বলে এলাকাবাসী জানান। সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের।

কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হলেন, সাঁথিয়া পৌরসভাধীন কালাইচারা দক্ষিণ পাড়া মহল্লার মশিউরের মেয়ে মিম, মালেকের ছেলে হোসাইন, আনার খাঁর ছেলে আমিনুদ্দিন, নবাবের মেয়ে শান্তা, জোবাইদুলের মেয়ে জোবাইদা, শামীমের ছেলে শহিদুল, শরিফুলের মেয়ে শিমলা।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কালাইচারা দক্ষিণ পাড়া মহল্লায় ৭-৮ টি কুকুর রয়েছে, যেই কুকুরগুলো কিনা প্রতিনিয়ত কাউকে না কাউকে কামড়াচ্ছে। তাই এলাকাবাসী কুকুরগুলোকে নিধনের জন্য সাঁথিয়া পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতা চান।

আরও পড়ুন

সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল বাতেন জানান, ছুটির দিনে ভ্যাকসিন (রাবিস) দেওয়ার কার্যক্রম বন্ধ ছিল, বাকি দিনগুলোতে দেয়া হতো। সেই কারণে ভুক্তভোগীরা ভ্যাকসিন পায়নি। তবে গত ১৫ এপ্রিলের পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে ৭ দিন ভ্যাকসিন (রাবিস) দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় কুকুরের কামড়ে আহত ৭ চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ

এবার চীন সফরে যাচ্ছেন পুতিন

পাবনার ভাঙ্গুড়ার দিনমজুর হাবিবুল্লাহ বাঁচতে চান

বগুড়া ও জয়পুরহাট আমার নিজের বাড়ি : এমপি সুরাইয়া জেরিন রনি

কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ইবোলা, ৬৫ জনের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে খোলা স্থানে পশু জবাই : দূষণে বিপর্যস্ত জনজীবন