ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৯:০৯ রাত

পটুয়াখালীতে সিলিং ফ্যানে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

পটুয়াখালীতে সিলিং ফ্যানে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

পটুয়াখালীর গলাচিপায় নিজ বসতঘর থেকে রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাই কর্মকার স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরে রাই। পরে পরিবারের সদস্যরা বাসার দোতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পরিবার কিংবা পুলিশ।

আরও পড়ুন

ঘটনার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা।

নিহতের মা শিল্পী কর্মকার বলেন, সকালে প্রাইভেট থেকে আমার মেয়ে ঘরে আসে। এর কিছুক্ষণ পর দেখতে পাই এমন ঘটনা। কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  ঝিলন সিকদার বলেন, স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে সিলিং ফ্যানে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

রাতের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

করতোয়ায় একান্ত সাক্ষাৎকারে বগুড়ার সুরাইয়া জেরিন রনি এমপি, জানালেন রাজনৈতিক জীবনের না বলা কথা

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

আরও চার কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

লালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত