ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৮:০৩ রাত

বিদায়’ মুক্তি প্রসঙ্গে প্রযোজক বলছেন পূজায়, পরিচালক ঈদে

বিদায়’ মুক্তি প্রসঙ্গে প্রযোজক বলছেন পূজায়,

মেহেদী হাসান হৃদয় নির্মিত নতুন সিনেমা ‘বিদায়’ মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

একদিকে প্রযোজক বলছেন, সিনেমাটি কোরবানির ঈদে নয়, দুর্গাপূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। অন্যদিকে পরিচালক এখনো ঈদে মুক্তির আশাই দেখছেন।

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, সিনেমার কিছু অংশের শুটিং এখনো বাকি। ঈদের পরে সেই শুটিং করে এরপর আসন্ন পূজায় আসব। তিনি বলেন, ‘চেষ্টা করছি ঈদের বাইরে আসার। কাউকে না কাউকে তো ঈদের বাইরে সিনেমা মুক্তি দেওয়া উচিত। সেই চিন্তা থেকে ভাবলাম, আমরা শুরু করি। ঈদের পর সামনে দুর্গা পূজা আছে সেসময়ই ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা  করছি।’ প্রযোজক ঈদে না আসার কথা বললেও পরিচালক এখনো ঈদে সিনেমাটি মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার (১৩ মে) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনেমাটির শুটিং চলছে।

সিনেমাটির মুক্তি নিয়ে জানতে চাইলে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমি তো ঈদে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আজকেও এয়ারপোর্টে শুটিং করতেছি। এখন একটা বিশেষ দৃশ্যের জন্য বিমান প্রয়োজন, সেই বিমানের মধ্যে গোলাগুলির দৃশ্য থাকবে। বিমানের জন্য অনুমতি পাচ্ছি না। সেট বানিয়ে করতে গেলে অনেক সময় লাগবে এবং সেটা মজা হবে না। আমার একদম অরিজিনাল বিমান লাগবে, শুধু এটার জন্য অপেক্ষা করতেছি। এটা শুট করতে মাত্র একদিন লাগবে, যদি এটা করে ফেলতে পারি তাহলে আমার আর কোনো চিন্তাই নেই। বাকি সবকিছু ওভাবেই পরিকল্পনা করা আছে, ঈদে আসতে পারব, এমনকী কোনো সমস্যা হবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি 

বিদায়’ মুক্তি প্রসঙ্গে প্রযোজক বলছেন পূজায়, পরিচালক ঈদে

সীমান্তবর্তী এলাকা থেকে মাটিচাপা দেওয়া নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ইচ্ছাপূরণের আশায় বগুড়ার মহাস্থানগড়ের দুধপাথরে দুধ ঢালতে এসেছেন অনেকে

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় চুরির হিড়িক, আতঙ্কিত এলাকাবাসী