নিজের বিশ্বদ্যিালয়ে শুটিং করে উচ্ছ্বসিত জীম
জীম, এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী।
গত ঈদে তার অভিনীত বেশকিছু ভালো ভালো গল্পের নাটক দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে এবারের ঈদে তাকে খুউব বেশি নাটকে দেখা যাবেনা। কারণ জীম এবারের ঈদের আগে তেমন একটা কাজ করার সুযোগ পাননি। তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাশ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজে সময় দিতে হয়েছে।
তবে সেলিম রেজার পরিচালনায় আগামী ঈদে জীমকে ‘কাগজের ফুল’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে বলে জানালেন জীম। আর এই নাটকের কয়েক ঘন্টা শুটিং হয়েছে জীম যে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই। যে কারণে জীম এই নাটকে কাজ করা নিয়ে ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। জীম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে অনার্সে পড়ছেন। তিন/চারদিন আগেই তার ক্যাম্পাসে ‘কাগজের ফুল’ নাটকের শুটিং সম্পন্ন হলো।
নাটকটিতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নাওভী।
আরও পড়ুনজীম বলেন,‘ কাগজের ফুল নাটকটির গল্প খুউব সুন্দর। নাটকটির গল্প যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক ঘন্টা শুটিং করা হয়েছে। নিজের প্রিয় ক্যাম্পাসে শুটিং হলে কার না ভালোলাগে। ঠিক তেমনি আমারও ভীষণ ভীষণ ভালোলেগেছে। কাগজের ফুল নাটকের কাজ নিজের ক্যাম্পাসে হওয়ায় আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। ধন্যভাদ কৃতজ্ঞতা আমার প্রিয় ক্যাম্পাসের প্রতি, ধন্যবাদ জানাই সেলিম রেজা ভাইকে সুন্দর একটি গল্পের জন্য।
আগামী ঈদেই নাটকটি প্রচারে আসবে।’ এরইমধ্যে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত জীম ও নাওভী অভিনীত ‘কোথায় তুমি কোথায় আমি’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটি এখন পর্যন্ত ৭০ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এছাড়াও জীম অভিনীত আরো বেশকিছু নাটক এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘পাখিরা অসহায়’,‘ মন কারিগর’,‘ এনজিও মাসুদ’,‘ বন্ধু গার্লফ্রেণ্ড’, ‘পাশে থেকো’, ‘তোমায় উড়াবো রঙ্গে’, ‘লাভ স্টোরি অব দ্য ইয়ার’ ইত্যাদি। জীম তার মা মাহবুবা রহমান পাতার স্বপ্ন পূরণ করার জন্যই অভিনয়ে ভীষণ শ্রম দিচ্ছেন। জীম একদিন নিজেকে বাংলাদেশের নাট্যাঙ্গনের শীর্ষ একজন অভিনেত্রী হিসেবে নিজেকে পরিণত করবেন-এমনটাই তার স্বপ্ন। যেভাবে জীম ভালো ভালো গল্পে এই প্রজন্মের মেধাবী নির্মাতাদের নাটকে অভিনয় করছেন, তাতে আশা করা যায় একদিন জীমের স্বপ্ন পূরণ হবেই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1778760427.jpg)




