সীমান্তবর্তী এলাকা থেকে মাটিচাপা দেওয়া নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আনসার মাতব্বরের ডাংগি এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বগেরটিলা গ্রামের সীমান্তবর্তী এখলাস মাতুব্বরের কলাবাগান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা যায়, কলাবাগানের মালিক এখলাস কলাবাগান পরিচর্যা করতে গেলে মাটির উপরে মৃতদেহের পা বের হয়ে থাকা অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি ফরিদপুর সদর থানা-পুলিশকে জানান। পুলিশ সীমান্ত জটিলতায় গোয়ালন্দ ঘাট থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় মরদেহ দুটি উত্তোলন করেন।
আরও পড়ুনএ সময় ঘটনাস্থলে ফরিদপুর সদর থানা-পুলিশও উপস্থিত ছিল। বর্তমানে মৃতদেহ দুটি কোন থানায় হস্তান্তর করা হবে সে বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1778764428.jpg)


