ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৭:৩০ বিকাল

রকস্টার’র গানে শাকিবের জেল জীবন

রকস্টার’র গানে শাকিবের জেল জীবন

অবশেষে প্রকাশ পেয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’।

প্রকাশিত নতুন গানে উঠে এসেছে শাকিবের জেল জীবন। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গানটি প্রকাশ করা হয়।

গানে শাকিবের জেল জীবন দেখেই দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনা বেড়েছে। গানটির সবচেয়ে বড় চমক এর চিত্রায়ণ। পুরো গানটি ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে।

আরও পড়ুন

প্রকাশের পর ক্যাপশনে লেখা হয়েছে, প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা। এই আবেগঘন ক্যাপশন ঘিরেও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও আগ্রহ। গানটিতে শাকিব খানকে দেখা গেছে বিধ্বস্ত ও আবেগাপ্লুত অবস্থায়। তবে তিনি কেন জেলে গেছেন বা গল্পে তার চরিত্রের প্রকৃত পরিস্থিতি কী-সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ‘

পিরিতি’ গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও উপস্থিত রয়েছেন পান্থ কানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রকস্টার’র গানে শাকিবের জেল জীবন

বগুড়া জেলার দুপচাঁচিয়ার ধাপসুলতাগঞ্জ হাটে এবার পশুর দাম গতবারের চেয়ে বেশি

এক দিনে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

শিবালয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২ পরীক্ষার্থী

রংপুরের গঙ্গাচড়ার ৩৬ কমিউনিটি ক্লিনিকে সাত মাস ধরে ওষুধ সংকট

ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত