নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরে ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ২২৯ টাকা আয় ও ৫ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেটে ১৯ লাখ ৩ হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
আরও পড়ুনসভায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, ওসি আব্দুস ছালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেরা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী প্রমুখ।
মন্তব্য করুন


_medium_1778682057.jpg)

_medium_1778681882.jpg)



