বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
বনরক্ষীদের ওপর হামলা চালিয়ে আটক এক হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই বনরক্ষী আহত হয়েছেন।
আজ বুধবার (১৩ মে) দুপুরে শরণখোলা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (১২ মে) বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুড়ি এলাকায় টহলকালে বনের মধ্যে হরিণ শিকারিদের দেখতে পান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ঘটনাস্থলের অদূরে থাকা তাদের ট্রলারে উঠে দ্রুত লোকালয়ের দিকে পালানোর চেষ্টা করে। বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করেন।
আরও পড়ুনপরে শিকারিরা লোকালয়ের কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা ওই এলাকার চিহ্নিত হরিণ শিকারি কুদ্দুস রাজাকে (৩০) আটক করতে সক্ষম হন। আটক শিকারিকে নিয়ে আসার সময় তার স্বজন ও সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর মঙ্গলবার রাতে আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক জানান, বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1778681882.jpg)


_medium_1778680613.jpg)

