ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬ ০২:০৪ এএম

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি হওয়ার ১৮ দিন পর মালামাল উদ্ধার, ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি হওয়ার ১৮ দিন পর মালামাল উদ্ধার, ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ থানা পুলিশ ১৮ দিনের ব্যবধানে ডাকাতি হওয়া মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল রাতে উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সুভজিতের বাড়িতে গভীর রাতে জানালার গ্রিল কেটে ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে।

ডাকাত দল বাড়ির সদস্যদেরকে মারপিট করে এবং সোনার চেইন, আংটি, কাঁসার থালা, বাটি, দামি কাপড়-চোপড়সহ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সুভজিত বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শিবগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৮দিন পর গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘী চৌমহনী গ্রামের বাবু মিয়ার ছেলে আকাশ (১৯), একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে রিমন হোসেন ওরফে তুহিন (১৭) ও নন্দীগ্রাম উপজেলার বীরপল্লি উত্তরপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মজনু মিয়া (৪৬)। গ্রেফতারকৃতদের কাছ থেকে কাঁসার থালা, কাঁসার বাটি ও টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে কাঁসার থালা, কাঁসার বাটি ও টাকাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ বুধবার (১৩ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্তে আসছে 'রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন'

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি

তিন দিনের ব্যবধানে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি

আগামীকাল সিডনিতে গাইবেন রুনা লায়লা