ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৮:৪২ রাত

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরা উপজেলার সীমান্তবর্তী স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ।

আজ বুধবার (১৩ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল হ্যাভেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে কিছুদূর সামনে গিয়েই শেষ করে অংশগ্রহণকারীরা যার যার মতো সটকে পড়ে।এসময় মিছিলকারীদের মধ্য থেকে একজন ফেসবুকে লাইভ করেন।

মিছিলে অংশগ্রহণ করেন, রায়পুরা উপজেলার মরজাল গ্রামের যুবলীগ নেতা বেদন, শিবপুর উপজেলার রফিক ও প্রিন্স ইমনসহ ২০-২৫ জন।

রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের হ্যাভেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, মরজাল ইউনিয়ন যুবলীগ-নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দেয়।

আরও পড়ুন

পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় সাত মিনিট অবস্থান করে শেষ করে দেয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, তদন্ত চলছে, তাদের নাম পরিচয় বলা যাবে না।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরার বর্ডারে ১৫-২০ জনের মতো যুবক জড়ো হয়েছিল। এরই মধ্যে আমরা পাঁচজনকে শনাক্ত করেছি। তাদেরর মধ্যে তিনজনের বাড়ি রায়পুরা উপজেলার মরজালে ও দুইজনের বাড়ি শিবপুর উপজেলায়। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি দূতাবাসের বিদ্রূপাত্মক পোস্ট

বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বগুড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শেষে দল গঠনে বাছাই শুরু

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

দিনাজপুরে আনসার ও ভিডিপির সাফল্য অর্জন