ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৬:১৩ বিকাল

হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল

হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল

হাসান জাহাঙ্গীর নির্মিত ও অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছে। খবরটি জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। 

তিনি বলেন, ‘‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছে। জেবা জান্নাত নামের এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার কথায়, ‘জেবাকে শুরুতে এটি নাটক হিসেবে জানিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হল তিনি আপত্তি জানান। পাশাপাশি তার সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে অভিযোগ করেন। এসব কারণেই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।’ সেইসঙ্গে জানান, শুরুতে কোন অভিযোগ না থাকায় সেন্সর সনদ দেওয়া হয়েছিল ছবিটিকে। 

বিষয়টি নিয়ে কথা বলতে সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি তাকে। ফোন রিসিভ করেননি হাসান জাহাঙ্গীরও। খুদে বার্তা পাঠালেও দেননি উত্তর। 

আরও পড়ুন

কন্ট্রাক্ট ম্যারেজ’-এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসমী। এর আগে তিনিও অভিযোগ এনেছিলেন। এক অডিও বার্তায় বলেছিলেন, ‘‘যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়েছি। শুরুতে এটা ঘণ্টার একটি নাটক ছিল। দুই দিনে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন লেগে যায়। কিছুদিন পর নির্মাতা এসে বলে, এটার শুটিংতো বেশি হয়েছে আমরা টেলিফিল্ম হিসেবে প্রচার করতে চাই। তাতেও আমি রাজি হয়ে কাজটি শেষ করেছি। কিন্তু খবরে দেখছি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি।’

সে সময় হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন মৌসুমীর স্বামী ওমর সানী। এর পরিপ্রেক্ষিতে মানহানি মামলা করবেন বলে জানিয়েছিলেন হাসান জাহাঙ্গীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল

রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

কালবৈশাখী ঝড়ের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

বাড়িতে সঠিক উপায় কীভাবে চিংড়ি সংরক্ষণ করবেন

কোরবানির হাটে সুস্থ পশু চেনার উপায়

মোটরসাইকেলের উপর নতুন করে করারোপ : কী বলছেন বাইকার?