ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

রাউজানে মধ্যরাতে ৬ বসতঘর ও ৭ গরু পুড়ে ছাই

রাউজানে মধ্যরাতে ৬ বসতঘর ও ৭ গরু পুড়ে ছাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি গরুসহ ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একই পরিবারের কয়েকজন সদস্য সর্বস্ব হারিয়েছেন।

আজ বুধবার (১৩ মে) রাত দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- একই বাড়ির আবুল কালাম, সামসুল আলম, ফজলুর রহমান, আব্দুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এতে পাঁচটি বসতঘর ও একটি ঘরের রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে আবুল কালামের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরুসহ মোট ৭টি গরু মারা যায়।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত আবুল কালাম জানান, “কোরবানির হাটে বিক্রির জন্য রাখা গরুগুলোসহ সবকিছু পুড়ে গেছে। ঘর থেকে গায়ে থাকা একটি লুঙ্গি ও গেঞ্জি ছাড়া কিছুই বের করতে পারিনি।”

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই গরু ও বসতঘরগুলো পুড়ে যায়। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লক্ষ টাকা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে মধ্যরাতে ৬ বসতঘর ও ৭ গরু পুড়ে ছাই

মইনুল রোড থেকে ফিরোজা: স্মৃতিপটে নতুন ইতিহাসের হাতছানি

মুক্তাগাছায় বসতঘরের তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি

গরু বাঁচাতে গিয়ে কোমল পানীয় বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে এক গরু নিহত, চালকসহ আহত ২

সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

রূপগঞ্জে শিক্ষিকাকে মারধরের ঘটনায় মা-ছেলে গ্রেফতার