ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৭:০১ বিকাল

কারিনার সঙ্গে চেন্নাই গেলেন মা, লিভার ডোনার হিসেবে দুই ভাই

কারিনার সঙ্গে চেন্নাই গেলেন মা, লিভার ডোনার হিসেবে দুই ভাই

লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১১ মে)দিবাগত রাতে জেট এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দেশের বাইরে নেওয়া হয় বলে জানিয়েছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কায়সার হামিদ জানান, মেয়ের সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ।

পোস্টে সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন কায়সার হামিদ। তিনি লেখেন, “দোয়া করবেন সবাই, গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয় জেট এয়ার অ্যাম্বুলেন্সে।

এর আগে জানা যায়, গত শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন কারিনা। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা জানান, তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন এবং তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের সমস্যার সঙ্গে নতুন জটিলতা যুক্ত হয়ে একপর্যায়ে তার লিভার ফেইলিউর হয়।

আরও পড়ুন

কারিনার চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারকে চরম আর্থিক সংকটেও পড়তে হয়েছে। হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ জোগাতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছিলেন কায়সার হামিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনার সঙ্গে চেন্নাই গেলেন মা, লিভার ডোনার হিসেবে দুই ভাই

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ

ঈদ উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের কবজি কেটে দিল ছোট ভাই

পাকা আমের আঁটিতে লুকিয়ে আছে স্বাস্থ্যরক্ষার গুণ

আমেরিকান আইডল’ হলেন হান্না হার্পার