ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৬:০২ বিকাল

প্রত্যেক বার বাঁচাতে পারবো না : সনু নিগম

প্রত্যেক বার বাঁচাতে পারবো না : সনু নিগম

বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। সুরের মূর্ছনায় যেমন দর্শকদের হৃদয় জয় করতে জানেন, তেমনি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিও বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে তার জুড়ি নেই। তবে এবার আর কেবল বুদ্ধিমত্তায় থমকে থাকেননি তিনি, সেই সঙ্গে দিয়েছেন কড়া হুঁশিয়ারিও।
 
সম্প্রতি ভারতের কোলাপুরে এক মঞ্চানুষ্ঠানে গান গাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির সম্মুখীন হন সনু নিগম। তিনি তখন গানের মাঝপথে দারুণ মগ্ন। ঠিক সেই সময়েই এক অতি-উৎসাহী অনুরাগী আচমকা নিরাপত্তা বেষ্টনী টপকে মঞ্চে লাফিয়ে ওঠেন। এসেই জোর করে গায়কের পা ছোঁয়ার চেষ্টা করেন তিনি।
তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সনু নিগম লেখেন, ‘কেন মার খাওয়ার মতো কাজ করেন? এবার বাঁচিয়ে দিলাম, প্রত্যেকবার তো বাঁচাতে পারব না।’
 
হঠাৎ এমন ঘটনায় গান থামিয়ে দিতে বাধ্য হন সনু। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা সেই ভক্তকে মঞ্চ থেকে সরিয়ে দিতে উদ্যত হলে সনু নিজেই তাদের বাধা দেন। বরং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে রেগে না গিয়ে সেই ভক্তকে কাছে ডেকে নেন তিনি।
 
তাকে সুযোগ করে দেন নিজের মঞ্চে গান গাওয়ার জন্য। সেই যুবকও প্রিয় গায়কের পাশে দাঁড়িয়ে গেয়ে ওঠেন ‘তু নে তো পল ভর মে, চোরি কিয়া রে জিয়া’। মুহূর্তেই উত্তপ্ত পরিস্থিতি এক মধুর পরিবেশে রূপ নেয়, যা উপস্থিত দর্শকরা তুমুল করতালির মাধ্যমে উপভোগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যেক বার বাঁচাতে পারবো না : সনু নিগম

রাজনীতি শেষে আবারও অভিনয়ে ফিরছেন প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা

ইজি ফ্যাশনের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা

নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি : সাদিয়া আয়মান

গুপ্তচরবৃত্তি ও আসক্ত করার অভিযোগে বিরুদ্ধে মামলা!

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০