ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৭:৫৬ বিকাল

ঈদে একাধিক গানে এফ এ সুমন

এফ এ সুমন

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এফ এ সুমন। তার উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘ভিতর কান্দে’, ‘জানরে তুই’, ‘জাদুরে জাদুরে’, ‘তোর লাগিরে’, ‘পরানের পরান’, ‘ঘুমপাড়ানি বন্ধু’, ‘পাগলিরে’, ‘দরদিয়া’, ‘বধূয়া’ ও ‘রঙিলারে’ প্রভৃতি। কলেজে পড়া অবস্থাতেই তার সংগীত জীবনের শুরু। এ বিষয়ে তিনি বলেন, সংগীত জীবন শুরু কলেজ লাইফ থেকে। এরপর আমি ব্যান্ড শুরু করি। ব্যান্ড মিউজিক থেকেই আমার ক্যারিয়ার শুরু। তারপর মিউজিক ডিরেক্টর, এখন জনপ্রিয় গায়ক।

বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছেন। তবে দেশের বর্তমান পরিস্থিতি, নতুন সরকার ও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আগের তুলনায় স্টেজ শো অনেক কম হচ্ছে বলে জানান এই শিল্পী। কোরবানির ঈদকে সামনে রেখে নতুন কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এফ এ সুমন। এ প্রসঙ্গে তিনি জানান, আসন্ন ঈদে তার একাধিক গান প্রকাশ পাবে।

আরও পড়ুন

এর মধ্যে থাকছে তার ও কণ্ঠশিল্পী শারমিনের গাওয়া একটি ডুয়েট গান। পাশাপাশি শ্রোতাদের জন্য দুই থেকে তিনটি স্লো মেলোডির গানও প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানান। এফ এ সুমন বলেন, খুব শিগগিরই লায়নিক থেকে নতুন কিছু গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের বাইরে অন্য কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এফ এ সুমন স্পষ্টভাবে বলেন, তিনি মূলত গানের মানুষ। তাই সংগীতের বাইরে ব্যবসা বা অন্য কোনো কিছু নিয়ে ভাবার সুযোগ কিংবা আগ্রহ তার নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে একাধিক গানে এফ এ সুমন

চলনবিলে ধুন্দি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে অনেকেই

বগুড়ার ধুনটে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ

অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা

থ্যালাসেমিয়া সচেতনতায় আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন