ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৭:৪৬ বিকাল

চলনবিলে ধুন্দি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে অনেকেই

চলনবিলে ধুন্দি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে অনেকেই 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বিল এলাকার খাল-বিল পানিতে ভরে গেছে। আর সেই সুযোগে বিলের নতুন পানিতে স্থানীয় ভাষায় ধুন্দি (চাই) দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন অনেকেই।

গতকাল রোববার বিলপাড়ের দিঘীসগুনা এলাকায় দেখা মেলে ধুন্দি দিয়ে মাছ ধরতে আসা বেশ কয়েকজনের সাথে। অনেকগুলো ধুন্দি নিয়ে বিলের পানিতে নামার পূর্বে তারা প্রস্তুতি গ্রহণের আগ মুহূর্তে কথা হয় ফজল নামের এক ব্যক্তির সাথে। তিনি জানান, আমি কোন জেলে না বা মাছ ধরা আমার পেশা না। আমি দিনমজুরের কাজ করে খাই।

আরও পড়ুন

তবে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এ এলাকায় কোন কাজ না থাকায় আমরা বাধ্য হয়ে পরিবার পরিজনের প্রয়োজনে ধুন্দি দিয়ে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকি। তিনি আরও বলেন, আমার ২০টি ধুন্দি রয়েছে সকাল দুপুর ও বিকেলে ধুন্দি ঝেরে যে মাছ পাই তা বিক্রি করে সংসারের প্রয়োজনীয় মিটিয়ে থাকি। তিনি আর ও জানান, সারাদিন ২০টি ধুন্দি থেকে মাছ বিক্রি করে ৫শ’ ধেকে ৬শ’ টাকা পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিলে ধুন্দি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে অনেকেই

বগুড়ার ধুনটে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ

অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা

থ্যালাসেমিয়া সচেতনতায় আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নাটোরের বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন