ওসমান হাদির বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়: মাসুমা হাদি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার না হওয়া মানে ‘জুলাইয়ের পরাজয়’ বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি।
তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে।
হাদি হত্যার বিচার দাবিতে আজ সোমবার (১১ মে) বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলা বাস স্ট্যান্ডে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ আয়োজনে মানববন্ধনে এ কথা বলেন তিনি।
মাসুমা হাদির অভিযোগ, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এ ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা- ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে।
ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ মাধ্যমে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি, শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করব। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততদিন আমরা ঘরে ফিরব না।
আরও পড়ুনএটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না, এটা বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উঁচু করে দাঁড়াবে? জুলাই কি হেরে যাবে, নাকি জুলাই মাথা উঁচু করে বাঁচবে?”
এ সময় মাসুমা হাদি ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর হামলারও সমালোচনা করেছেন।
মানববন্ধনে ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাইযোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত বক্তব্য দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778503454.jpg)



_medium_1778501635.jpg)
_medium_1778498795.jpg)


