ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ১২:১৪ দুপুর

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে আতাউর রহমানকে, দাফন বনানীতে

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে আতাউর রহমানকে, দাফন বনানীতে, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক আতাউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সাংস্কৃতিক অঙ্গন। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে আতাউর রহমানের নিজ বাসভবন সংলগ্ন খোলা মাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা ও শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।এর আগে সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন। দীর্ঘ কয়েক দশক ধরে নাট্যকার, অভিনেতা ও নির্দেশক হিসেবে তিনি দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে আতাউর রহমানকে, দাফন বনানীতে

উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যেকোনো আগ্রাসনের জবাবে ‘উচিত শিক্ষা’ দিতে ইরান প্রস্তুত

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ঢাকা-বগুড়াসহ ১০ জেলায় বৃষ্টিসহ ঝড়ের আভাস

পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে