ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের কবজি কেটে দিল ছোট ভাই
আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের দুই ছেলে ছলেমান বিশ্বাস (৫৫) ও আমির আলী বিশ্বাসের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত আমির আলী বিশ্বাস পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
আরও পড়ুনস্থানীয়দের ভাষ্য, সামান্য জমিজমা বিরোধের জেরে আপন ভাইয়ের ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1778585783.jpg)
_medium_1778584674.jpg)


