নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা ১২০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার গনিপুর এলাকার টপকারপোল থেকে খাদ্যগুদাম এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে পুলিশের সদস্যরা এতে সহযোগিতা করেন।
আরও পড়ুনসংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল। সরকারি জায়গা উদ্ধার করতেই এ উচ্ছেদ অভিযান। ভবিষ্যতেও এমন কার্যক্রম পরিচালনা করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1778579720.jpg)
_medium_1778579560.jpg)


