আমেরিকান আইডল’ হলেন হান্না হার্পার
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর ২৪তম সিজনে বিজয়ী হলেন দেশটির দক্ষিণ-পূর্ব মিসৌরির ২৫ বছর বয়সী তরুণী হান্না হার্পার। বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে সুগভীর এক গসপেল ব্যালাড ‘অ্যাট দ্য ক্রস (লাভ রান রেড)’ গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।
সংগীতশিল্পীর পাশাপাশ হান্না হার্পার একজন দক্ষ গীতিকারও। ন্যাশভিলে বিচারকদের সামনে অডিশনে তিনি গেয়েছিলেন নিজের লেখা গান ‘স্ট্রিং চিজ’। পোস্টপার্টাম ডিপ্রেশন’-এর কঠিন অভিজ্ঞতা থেকে গানটি লিখেছিলেন তিনি। ইউটিউবে তার সেই অডিশন ভিডিওটি ইতোমধ্যে ১০ লাখেরও বেশি ভিউ পেয়েছে।
অডিশনের সেই আবেগঘন মুহূর্ত স্মরণ করে হান্না বিচারকদের বলেছিলেন, ‘সেই সময়টা এমন ছিল যে সবাই আমাকে স্পর্শ করতে চাইত, কিন্তু আমি চাইতাম না কেউ আমাকে ছুঁয়ে দেখুক। আমি নিজের মধ্যেই গুটিয়ে থাকতাম এবং প্রার্থনা করতাম যেন সৃষ্টিকর্তা আমার আত্মাকে শান্ত করেন।’
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1778587373.jpg)






