ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৭:১৬ বিকাল

মুন্সীগঞ্জে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে প্রাণ গেল দাদির

মুন্সীগঞ্জে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে প্রাণ গেল দাদির

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সাতার শিখাতে গিয়ে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে প্রাণ হারিয়েছেন দাদি চাহেমন বেগম (৭৫)। 

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে মর্মস্পর্শী এ ঘটনা ঘটে। নিহত চাহেমন বেগম ওই গ্রামের প্রয়াত খেজমত আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, এদিন বেলা ১১টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে দুই নাতনিকে সাঁতার শেখাতে নিয়ে যান দাদি চাহেমন। সাঁতার শেখানোর একপর্যায়ে ৭ বছর বয়সী নাতনি জেরিন তার হাত থেকে ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। নাতনিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা দাদি নিজেও পানিতে ডুবে যান। এ সময় অন্য নাতনি পুকুর ঘাটে দাঁড়িয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। 

এ সময় স্থানীয়রা দাদি ও নাতনিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দাদি চাহেমনকে মৃত ঘোষণা করেন। তবে নাতনি জেরিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে প্রাণ গেল দাদির

ঝাল খাবার স্বাস্থ্যের জন্য উপকারি নাকি ক্ষতিকর?

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরু জব্দ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

কারিনার সঙ্গে চেন্নাই গেলেন মা, লিভার ডোনার হিসেবে দুই ভাই