ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৭:১১ বিকাল

ঝাল খাবার স্বাস্থ্যের জন্য উপকারি নাকি ক্ষতিকর?

ঝাল খাবার স্বাস্থ্যের জন্য উপকারি নাকি ক্ষতিকর?

ঝাল খাবার বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ফুচকা, চটপটি, এবং মুড়ি সবকিছুর মধ্যে ঝালের ব্যবহার দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, ঝাল খাবারে স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা সুস্থ থাকতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, ক্যাপসাইসিন সমৃদ্ধ খাবার খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পাকস্থলীতে পিত্তরসের ক্ষরণ বাড়ায়। এর ফলে খাবার দ্রুত হজম হয়। ঝাল খাবার ক্যানসার, ইস্কেমিক হৃদরোগ এবং শ্বাসযন্ত্রের রোগে মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে ৬-৭ বার ঝাল খাবার খান, তাদের মৃত্যুর ঝুঁকি প্রায় ১৪ শতাংশ কম। তবে গবেষকরা বলছেন, ঝালের পরিমাণ, ধরন ও ঘনত্ব নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়ামও সুস্থতার জন্য অপরিহার্য।

ঝাল খাবারের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতার মধ্যে রয়েছে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমানো, ক্যানসার প্রতিরোধ, বিপাকীয় সুবিধা, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব, এবং ব্যথা উপশম করা।

আরও পড়ুন

এছাড়া, ক্যাপসাইসিন রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় এবং শরীরের ফাইব্রিন দ্রবীভূত করার ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং পালমোনারি এমবোলিজমের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।

ক্যানসারের ক্ষেত্রে, ক্যাপসাইসিন কোষের মৃত্যুকে ট্রিগার করে এবং ক্যানসার কোষের বিস্তার বাধা দিতে পারে। বিপাকের ক্ষেত্রে, এটি ক্ষুধা হ্রাস করে এবং ইনসুলিন প্রতিরোধে সহায়তা করে।

ক্যাপসাইসিন প্রদাহ কমাতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে রক্ষা করতে পারে। এটি শরীরের প্রাকৃতিক ব্যথানাশক এন্ডোরফিন নিঃসরণকে ট্রিগার করে, যা দীর্ঘস্থায়ী ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাল খাবার স্বাস্থ্যের জন্য উপকারি নাকি ক্ষতিকর?

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরু জব্দ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

কারিনার সঙ্গে চেন্নাই গেলেন মা, লিভার ডোনার হিসেবে দুই ভাই

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ