ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬ ১২:১৭ এএম

মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ

ছবি: সংগৃহীত, মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে তারা আন্দোলন শুরু করেন। এসময় গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

জানা গেছে, ইডেন কলেজ ও প্রস্তাবিত ‘হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাস’-এর শিক্ষার্থীরা একযোগে এই বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানান এবং ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ নিশ্চিত করার আহ্বান জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের একটি অংশ কলেজের কয়েকটি গেট ভাঙচুরের চেষ্টা করেন। পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন

এর আগে শনিবার সন্ধ্যার পর কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাতেই তারা বিক্ষোভে নামেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কলেজ প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত গ্রেফতার

বগুড়াতেই সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশ এ দলের, তবে বাধা হতে পারে বৃষ্টি

ঢাকা থেকে ট্রেনে বগুড়ায় আসা দুই শিশু এখন থানা হেফাজতে

সিরাজগঞ্জের তাড়াশে গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে তিন মাদক কারবারিসহ গ্রেফতার ছয়