ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ১১:৫৫ রাত

পাবনার চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ

পাবনার চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আজ শনিবার (৯ মে) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা আব্দুল মোমিন ও তার সহযোগী আল আমিন হোসেনের বাড়ি থেকে এসব দুধ তৈরির জেলি (কেমিক্যাল) জব্দ করে। এসময় এর সাথে জড়িত অভিযোগে আটক করা হয় আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামাণিককে।

আজ শনিবার (৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের পাবনা জেলার উপ-পরিচালক এ.বি.এম লুৎফুল কবির, ফিল্ড অফিসার জাকারিয়া সুলতান, মামুনুর রশিদ, সেনেটারি ইনেসপেক্টর(স্বাস্থ্য পরিদর্শক) এসএম আসলাম হোসেনসহ এনএসআইয়ের সদস্যরা আব্দুল মোমিন ও তার সহযোগী আল আমিন হোসেনের বাড়িতে দুধ তৈরির সময় ৬১০ লিটার কেমিক্যাল, ভেজাল দুধ ১২০ লিটার ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত