ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ১০:৪৬ রাত

বগুড়ার সোনাতলায় নুসরাত হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ার সোনাতলায় নুসরাত হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলার বালুয়াহাট বাসষ্ট্যান্ড এলাকায় আজ শনিবার (৯ মে) নুসরাত হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বেলা সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বালুয়াহাট বাজার ও বাসষ্ট্যান্ড মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওই সময় সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নুসরাতের মা রিমুশী বেগম।

আরও পড়ুন

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুশফিকুর আলম সিজু, আনিসুর রহমান আনিস, আব্দুস সালাম, গোলাম হোসেন খোকা, নুপুর বেগম, জিয়া প্রমুখ। বক্তারা বলেন, একই এলাকার মোশাররফ হোসেন খোকা মন্ডলের ছেলে নাজির হোসেন নাইম, বাদশা শেখের ছেলে আবু সাইদ, নাজির হোসেন নাইমের স্ত্রী তাছরিন আক্তার টুম্পাসহ কয়েকজন নুসরাত হত্যার সাথে জড়িত। বক্তারা দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় নুসরাত হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরের পীরগঞ্জে ইয়াবা কারবারি মা-ছেলে গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আম শ্রমিকের মৃত্যু 

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. মো. ইস্রাফীল শাহীন