ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৮:১৮ রাত

মুক্তাগাছায় নিখোঁজের ১দিন পর সেপটিক ট্যাংকে থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

মুক্তাগাছায় নিখোঁজের ১দিন পর সেপটিক ট্যাংকে থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর সেপটিক ট্যাংক থেকে আন্দালিব রহমান রাফি (৮) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৯ মে) দুপুরে উপজেলার জমিনপুর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাফি ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে রাফি নিখোঁজ ছিল। এ ঘটনায় বিকেলে তার বাবা মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে।

আরও পড়ুন

তদন্তের একপর্যায়ে প্রতিবেশী খোকন মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে খোকনের বাড়ির সেপটিক ট্যাংকের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় এক মাস আগে নিহত শিশুর বাবা জহিরুল ইসলামের সঙ্গে খোকন মিয়ার বিরোধ হয়েছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আটক ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের টিকিটের দাম এক ধাক্কায় তিনগুণ বাড়িয়েছে ফিফা

মুক্তাগাছায় নিখোঁজের ১দিন পর সেপটিক ট্যাংকে থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

মমতার বাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান

পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ঢাবির কুয়েত মৈত্রী হলে অসুস্থ শতাধিক শিক্ষার্থী

নওগাঁর নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২