ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৭:৫২ বিকাল

আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মধ্যে ১৩ জন বাংলাদেশী এবং রোহিঙ্গা ১ জন।

নাফনদীর শূন্যরেখায় শনিবার জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন।

লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, বিজিবির অব্যাহত প্রচেষ্টা, সমন্বিত উদ্যোগ এবং মানবিক তৎপরতার মাধ্যমে আরাকান আর্মির হাতে আটক ১৪ জন জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ শিকারের উদ্দেশ্যে গমনকৃত বেশকিছু বাংলাদেশী জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মায়ানমার আরাকান আর্মি ধরে নিয়ে যায়।

পরবর্তীতে, আটককৃত জেলেদের মায়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে তারা সেখানে আটক অবস্থায় থাকে। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার প্রদান করে কক্সবাজার রিজিয়নের বিজিবি’র উদ্যোগের ফলে আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। দীর্ঘ প্রচেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় এবং পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন

ফেরত আনাদের স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। এর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে”।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

বিশ্বকাপে খেলবে ইরান, দিলো ১০ শর্ত

ফটিকছড়িতে বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

ঢাকা ১২০৫ নিয়ে ভাবনা

দিনাজপুরের নবাবগঞ্জে আফরোজা নামের এক গৃহবধূর আত্মহত্যা

প্রতিদিন কাঁচা রসুন খেলে মিলবে যে উপকার