ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬ ০৯:৪৫ পিএম

শ্রীমঙ্গলে লেকে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু 

শ্রীমঙ্গলে লেকে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগান এলাকার শংকর টিলা লেকে পানিতে ডুবে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তি তার অটোরিকশা লেকের পাশে রেখে গোসল করতে পানিতে নামেন। একপর্যায়ে তিনি লেকের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মাঝপথে তাকে পানিতে তলিয়ে যেতে দেখেন স্থানীয় এক যুবক। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর লেকের পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি অটোরিকশাচালক হিসেবে কাজ করতেন। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

জার্মানির মুখোমুখি ইকুয়েডর, খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোল

পবিত্র আশুরা আজ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদ রানাকে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, ধ্বংসস্তূপে আটকে আরও প্রায় ২০০ জন