ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬ ০৮:৫৩ পিএম

বগুড়ায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ছবি : সংগৃহিত, বগুড়ায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। গত ৬ মে বুধবার সাফায়ান এবং একই দিনে সাইফান মারা নামের দুই শিশু মারা যায়। এই নিয়ে জেলায় হাম ও হামের উপসর্গে আট শিশু মারা গেলো। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মৃত দুই শিশুর মধ্যে একজন বগুড়া সদরের আলমগীরের ৮ মাস বয়সী ছেলে সাফায়ান। গত সোমবার ৪ মে দুপুর ২টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্য শিশুটি গাবতলী উপজেলার শাকিলের ৪ মাস বয়সী ছেলে সাইফান। তাকে গত রোববার দুপুর সাড়ে ১২টায় ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার সকাল সাড়ে ১০টায় সে মারা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত মৃত ৮ শিশুর মধ্যে একজনের ল্যাব রিপোর্টে হামের উপস্থিতি (পজিটিভ) পাওয়া গেছে। বাকিদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ চলছে। শিশুদের মধ্যে হঠাৎ হামের উপসর্গের এই প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং টিকাদান কার্যক্রমসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

জার্মানির মুখোমুখি ইকুয়েডর, খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোল

পবিত্র আশুরা আজ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদ রানাকে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, ধ্বংসস্তূপে আটকে আরও প্রায় ২০০ জন