ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬ ০৪:১৩ পিএম

ইরান যুদ্ধ শেষ করতে চায়, তবে জনগণের অধিকারে আপস নয় : পেজেশকিয়ান

ইরান যুদ্ধ শেষ করতে চায়, তবে জনগণের অধিকারে আপস নয় : পেজেশকিয়ান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এ ক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এসব কথা বলেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে দুইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি এই আচরণকে ‘পেছন থেকে ছুরি মারা’ হিসেবে বর্ণনা করেন। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান মাত্র এক পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে।

আরও পড়ুন

প্রস্তাবিত এ চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়া উভয়পক্ষই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে রাজি হবে। সূত্র : গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে তদন্ত শুরু

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ খরচ কমানোর দাবি 

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার