ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ০২:৪৬ পিএম

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বান্নু জেলায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। শনিবার মেরকা বেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি।

পুলিশের তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে পুঁতে রাখা বিস্ফোরক থেকে। এতে হাতি খেল গ্রাম থেকে বান্নুর উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিস্ফোরণে নিহত হন ভ্যানে থাকা ৫ যাত্রী।

প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় উদ্ধারকাজে অংশ নেয়া দুজন নিহত হন। পাশাপাশি একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আরও ৩ জন আহত হন। নিহতদের মরদেহ ও আহতদের বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে, কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

আরও পড়ুন

এর আগে, চলতি বছরের এপ্রিলেও বান্নুতে একটি আত্মঘাতী হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত ৫ জন প্রাণ হারান। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেকের ইন্তেকাল

হাইতির পর দ্বিতীয় দল হিসেবে বিদায় তুরস্কের

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ

হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী