ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ০১:৪০ পিএম

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সমৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন যুগে প্রবেশ করছে ইসলামাবাদ ও তেহরান। যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টা পাকিস্তান ও ইরানের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে বলে আশাবাদী তিনি।

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।শুক্রবার পার্লামেন্টে দেওয়া ভাষণে শরিফ বলেন, শান্তিচুক্তি সম্পাদনে ভূমিকা রাখায় পাকিস্তান বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। তার মতে, এই অর্জন দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদাকেই প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী জানান, ইরানকে সমর্থন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন। তাকে আয়াতুল্লাহ আলি খামিনির জানাজায় অংশগ্রহণের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন পেজেশকিয়ান। পাকিস্তানি প্রতিনিধিদল জানাজায় অংশ নেবে বলে আশ্বাস দিয়েছেন শেহবাজ।

আরও পড়ুন

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ

হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আমিরাতে পাঠানো হয়েছে বেনজীরকে ফেরানোর প্রত্যর্পণ আবেদন

প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন রোববার, এরপর চীন সফর 

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

আজ দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে কত দামে ?