ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ১০:৫৬ পিএম

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

ছবি: দৈনিক করতোয়া, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ বগুড়ার এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২০ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানের অডোটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। এতে বক্তব্য রাখেন-করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ বগুড়ার অধ্যক্ষ অসিত কুমার সরকার ও চৌধুরী খালেকুজ্জামান বাবু। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন-শিবাশিস কুমার, অন্তিম কুমার ও আবু মুসা। বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজত করা হয়। পরে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের পক্ষ থেকে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং নৃত্য, সংগীত, চিত্রাঙ্কন, সাইকেলিং, বর্শা নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

চেয়ারম্যান মোজাম্মেল হক, বিদায়ী পরীক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য বিষয়ে পারদর্শী হওয়া ও বাবা-মায়ের স্বপ্ন বাস্তবায়ন করে দেশে অবদান রাখার আহবান জানান। কৃতী শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যখন বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হও তা শুনে আমাদের গর্ব হয়। তাই তোমাদের সবসময় আমরা সহযোগিতা করব।

আরও পড়ুন

অধ্যক্ষ অসিত কুমার সরকার, বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মানবিক মানুষ হওয়ার পরামর্শ দেন এবং কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আরও সামনে এগিয়ে যাও তোমাদের সহযোগিতায় আমরা সর্বদা বিরাজমান। 
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করে সাফল্যের পিছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন। খবর বিজ্ঞপ্তির। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ’লীগ নেতা গ্রেফতার

ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের আদ্যোপান্ত