ভিডিও মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৮:৪৬ রাত

বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু

বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। তফসিল ঘোষণার ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার বিসিবির অ্যাডহক কমিটির তৃতীয় সভায় তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কমিশনের সদস্যরা কারা হবেন তা চূড়ান্ত হয়নি। একই সঙ্গে সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। সাতদিনের মধ্যে কাউন্সিলর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জেলা ক্রীড়া সংস্থাগুলো এখনো আগের কমিটিতে চলছে। তবে জেলা প্রশাসক নিজের ক্ষমতাবলে সাবেক ক্রিকেটার, অধিনায়ক বা ক্রীড়া সংগঠককে কাউন্সিলর করতে পারবেন। তারা জেলা ক্রীড়া সংস্থার সদস্য না হলেও কাউন্সিলর হতে পারবেন।

সভায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার পূর্বঘোষিত অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামের আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটিতে সালমান ইস্পাহানীকে রাখা হয়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে যাওয়ার পর বিসিবির অ্যাডহক কমিটিতেও রয়েছেন সালমান।

আরও পড়ুন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, পরবর্তী নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব অনুমোদন করেছে বোর্ড। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন। বাকি দুজন সদস্য বিসিবি কর্তৃক মনোনীত হবেন।

এছাড়া আগামী দুই বছরের জন্য বিসিবির অফিশিয়াল ড্রিংকিং ওয়াটার এবং বেভারেজ পার্টনার হিসেবে ‘কোকা-কোলা বাংলাদেশ’কে অনুমোদন দেওয়া হয়েছে। সভার পর বোর্ড প্রধান তামিম ইকবাল ও অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা মিরপুর স্টেডিয়ামের স্কোর বোর্ড দেখতে যান। সাবেক ক্রিকেটারদের জন্য একটি লাউঞ্জ করার সিদ্ধান্ত হয়েছে। তামিম বলেন, ‘ইংল্যান্ডের লর্ডসের মতো করার চেষ্টা। খেলা না থাকলেও সাবেক ক্রিকেটাররা এখানে এসে আড্ডা দিতে পারবেন চা-কফি খেতে পারবেন। সুন্দর ভিউ থাকবে। হয়তো তিন মাসের মধ্যে এটা হয়ে যাবে। তাদের কাছে কার্ড থাকবে। সেটা দিয়েই ঢুকতে পারবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু

কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে ৭ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ঢাবিতে গেস্টরুম-গণরুমে নির্যাতনের বিচার ও আবাসন বৃদ্ধির দাবি ছাত্রদলের

শাপলা গণহত্যার প্রামাণ্য চিত্র তুলে ধরলো ডাকসু