ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৮:১৫ রাত

কক্সবাজারে ৭ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারে ৭ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ ডাকাত দলের ৭ সদস্যেকে গ্রেপ্তার করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬ টার দিকে উপজেলার ধলিরছড়া থেকে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, আমির হোসেন (কালাবশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) এবং শেফায়েত নুর।

আরও পড়ুন

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একাধিক কিরিচ, লোহার রড, পাইপ, কাটিং ও গ্রাইন্ডিং যন্ত্রপাতি, ৯টি চকলেট বোমা, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি, ৫টি শটগানের কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির নকশা ও বিভিন্ন কারিগরি সরঞ্জামও জব্দ করা হয়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম

স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য জারি হলো নীতিমালা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন জবির নাজমুল