ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৭:২৬ বিকাল

টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৪ মে) টেকনাফ থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদ উল্লাহকে আটক করে।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে তাকে কক্সবাজারে আদালতে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গত সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদ উল্লাহকে আটক করে। 

আরও পড়ুন

ওসি সাইফুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে ওই তরুণের ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং সম্ভাব্য অন্যান্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী

আপনি আঠারো কোটি মানুষের মন ভেঙেছেন : মাশরাফির উদ্দেশে রাশেদ

ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা

এনসিপিতে আসছে বড় পরিবর্তন : থাকছে না মুখ্য সংগঠক, সমন্বয়ক ও মুখপাত্র পদ

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ