ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৭:৫৯ বিকাল

কাপ্তাইয়ে পাচারকালে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

কাপ্তাইয়ে পাচারকালে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে ব্যাঙছড়ি বন থেকে পাচারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় একশ্রেণির বন্যপ্রাণী পাচার সিন্ডিকেট বিরল প্রজাতির পাখিটি একটা ব্যাগে ভর্তি করে পাচার করার সময় বন বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে পাখিটি উদ্ধার করে।

অভিযান কালীন সময়ে সুকৌশলে পাচারকারীরা পালিয়ে যায়। বিলুপ্ত প্রজাতির মালায়ন নাইট হিরোন, উদ্ধারের সংবাদ পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন (ডিএফও), ঘটনাস্থলে কাপ্তাই রেঞ্জ অফিসে আসে। এটি দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করার জন্য বলেন। এবং দ্রুত এ ধরনের বন্যপ্রাণী পাচারকারীদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।

আরও পড়ুন

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, ওই বিরল প্রজাতির মালায়ন নাইট হিরোন, তিন পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশে তেমন দেখা মিলে না। আমরা গোপন সূত্রে সংবাদ পেয়ে এটি উদ্ধার করি। এবং বিভাগীয় কর্মকর্তা ঘটনাস্থলে এসে পাখিটির চিকিৎসা জন্য রাঙ্গুনিয়া অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করার নির্দেশ দেয়। উদ্ধার হওয়া পাখিটি বিকাল ৪টায় সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন, সাবেক রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন ও বন বিভাগের লোকজনের উপস্থিতে রাঙ্গুনিয়া অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেশের জন্য অশনিসংকেত: জামায়াত

কখন ফোন রিবুট আর কখন রিস্টার্ট করবেন জানেন?

নতুন কুঁড়ির মিথিলাকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা

আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট, গরমে ভোগান্তিতে যাত্রীরা

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ