ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৭:৩৫ বিকাল

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধায় অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মে যাত্রার টিকিট মিলবে।

এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে।

এবার ঈদযাত্রা রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

এসব টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অগ্রিম এবং ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন হেফাজত মহাসচিব

সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম

স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য জারি হলো নীতিমালা