ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৩:১২ দুপুর

রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের আজ রাতে ফিরতি লেগে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য আর্সেনাল। একমাত্র অপরাজিত দল হিসেবে তারা ক্লাব ইতিহাসের প্রথম ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্নে দ্বারপ্রান্তে।

প্রথম লেগে অ্যাথলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ায় এই ম্যাচে বাড়তি কোনো চাপ নেই। ঘরের মাঠ এমিরেটসে স্বাগতিক দর্শকদের জয় উপহার দিতে চায় মিকেল আর্তেতার দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজকে দলে পাচ্ছেন আর্তেতা। তবে ইনজুরির কারণে দলে নেই জুরিয়েন টিম্বার ও মার্টিন ওডেগার্ড।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার ভাষায়, পুরো দল ও সমর্থকরা অনেক উচ্ছ্বাসিত। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। ২০ বছর পর আমাদের সামনে আবারও ফাইনালে যাওয়ার সুযোগ এসেছে। আমরা জয়ের জন্য অনেক ক্ষুধার্ত, আশা করছি দল ফাইনাল খেলবে।

আরও পড়ুন

অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনও অধরা অ্যাথলেটিকো মাদ্রিদের। তিনবার ফাইনালে খেলেও প্রতিবার রানার্সআপ হয়ে ফিরতে হয়েছে তাদের। এবার তাই ফাইনালে পৌঁছাতে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা। অ্যাথলেটিকো শিবিরের জন্য রয়েছে সুখবরও। ইনজুরি থেকে ফিরছেন জুলিয়ান আলভারেজ ও সিমিওনে জুনিয়র। আলভারেজের প্রিমিয়ার লিগ অভিজ্ঞতাকে বড় সম্পদ হিসেবে দেখছেন অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।

তিনি বলেন, এমন ম্যাচে জুলিয়ান খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে এই লিগটা সম্পর্কে ভালো জানে। গত সপ্তাহের ম্যাচটা দারুণ ছিল। আমি আশা করছি এই ম্যাচেও সে দলের জয়ের জন্য সেরাটা দেবে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত সাতটি দেখায় আর্সেনালের দুই জয়, অ্যাথলেটিকোর দুই জয় এবং তিনটি ড্র হয়েছে। এই ম্যাচের বিজয়ীর হাতে উঠবে ৩০ মে বুদাপেস্ট ফাইনালের টিকিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার