ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০২:০৪ দুপুর

টানা ষষ্ঠ হারে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ চেলসির

টানা ষষ্ঠ হারে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ চেলসির

স্পোর্টস ডেস্ক : চেলসির হতাশাজনক মৌসুম নতুন তলানিতে ঠেকেছে। তাদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ গোলে জিতেছে নটিংহ্যাম ফরেস্ট। প্রিমিয়ার লিগে এটি চেলসির টানা ষষ্ঠ জয়। ১৯১২ সালের পর লিগে সবচেয়ে বাজে ফর্ম হিসেবে টানা পাঁচ ম্যাচ হারের রেকর্ড আগেই গড়েছিল চেলসি। এবার সেটি বেড়ে দাঁড়াল ছয়ে। ফরেস্টের দ্বিতীয় সারির একাদশ পশ্চিম লন্ডনে পা রেখে চমক দেখাল।

তাইও আয়োনিয়ি করেন দুটি গোল, প্রথমটি ছিল ৯৮ সেকেন্ড পর। নটিংহ্যামের আরেকটি গোল করেন ইগোর জেসুস। এই জয়ে রেলিগেশন জোন থেকে ৬ পয়েন্টের দূরত্ব বাড়াল ভিতর পেরেইরার দল। ব্লুদের টানা পাঁচ ম্যাচ গোলখরা অবিশ্বাস্যভাবে ষষ্ঠ ম্যাচের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু স্টপেজ টাইমে জোয়াও পেদ্রোর ওভারহেড কিকে ৪ মার্চের পর প্রথম লিগ গোলের দেখা পায় চেলসি। গোলখরা কাটতে পারতো প্রথমার্ধে।

কিন্তু কোল পালমারের পেনাল্টি সেভ করে ব্লুদের হতাশ করেন ভারপ্রাপ্ত গোলকিপার মাৎজ সেলস। এই হারে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ চেলসির। এবার প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল খেলবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায়।

আরও পড়ুন

কিন্তু বাকি তিন ম্যাচ জিতলেও চেলসির পক্ষে সেরা পাঁচে থাকা সম্ভব নয়। পঞ্চম স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫৮, আর চেলসির ৪৮। সর্বোচ্চ ৯ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প

ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি আজ

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতেই হবে: প্রতিমন্ত্রী নুর