ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ১০:০৭ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৪ গরু চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৪ গরু চুরি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিনব কৌশলে চোরেরা ৪টি ষাঁড় চুরি করে নিয়ে গছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (৩ মে) গভীর রাতে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা উল্লাপাড়া বিজ্ঞান কলেজের হিসাব সহকারী হাসানুর রহমানের বাড়িতে। গরু ৪টির আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

হাসানুর রহমান অভিযোগ করেন, তার বাড়িটি চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সামনে একটি স্টীলের গেট। রাতে ভিতর থেকে হ্যাজভোল দিয়ে আটকনো থাকে। তার বাড়ির বাইরে গেট সংলগ্ন রয়েছে গোয়ালঘর। এখানে তিনি আসন্ন কোরবানি ঈদে বিক্রির জন্য ৪টি ষাঁড় গরু ১ বছর ধরে পালন করে আসছিলেন।

আজ রোববার (৩ মে) গভীর রাতে চোরেরা কৌশলে তার বাড়ির গেটের বাইরে তালা লাগিয়ে আমার পরিবারের লোকজনদের অবরুদ্ধ করে গোয়ালঘরের তালা ভেঙে ৪টি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। সকালে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙা, একটি গরুও নেই। হাসানুর আরও জানান, গরুগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা হবে।

আরও পড়ুন

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এখন পর্যন্ত গরুর মালিক থানায় কোনো অভিযোগ দেননি। তবে মিডিয়াকর্মীরা বিষয়টি তাকে অবগত করেছেন। ইতোমধ্যেই পুলিশ গরুগুলো উদ্ধারের কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৪ গরু চুরি

বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেফতার

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

বগুড়ার সোনাতলায় ৫ শিক্ষককে অব্যাহতি এসএসসি পরীক্ষার গণিতে অনুপস্থিত ২৪০৩ জন : বহিষ্কার ২

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আ’লীগ নেতা আজিজুলের বিরুদ্ধে গ্রেফতারী ও ক্রোকী পরোয়ানা