বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ৭২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ ৫ গ্রামসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতারসহ মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের ইনছের আলীর ছেলে আনিছুর রহমান (৫১), ধনতলা গ্রামের সিরাজ সাহার ছেলে হারুনুর রশীদ ওরফে তাহের (৫৭) ও মন্ডবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৫)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের মাদক কারবারি আনিছুর রহমানের বাড়ি থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
এ ছাড়া আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ডালম্বা তালুকদার অটোরাইস মিলের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডলসহ ওমর ফারুককে এবং নসরতপুর মুরইল শহীদ মিনার এলাকা থেকে ২শ ৫ গ্রাম গাঁজাসহ ওমর ফারুককে গ্রেফতার করে।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করে আজ রোববার (৩ মে) আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন









