এক কোটি ৩০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আ’লীগ নেতা আজিজুলের বিরুদ্ধে গ্রেফতারী ও ক্রোকী পরোয়ানা
কোর্ট রিপোর্টার : তথ্য গোপন করে জ্ঞাত আয় বহির্ভুত ১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদক কর্তৃক দায়েরকৃত মামলার আসামি (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আজিজুল হকের বিরুদ্ধে গ্রেফতারীসহ ক্রোকী পরোয়ানার আদেশ দেয়া হয়েছে।
বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মোঃ শাহজাহান কবির গত ২৮ এপ্রিল ওই আদেশ দিয়ে আগামী ১৫ মে এই মামলার পরবর্তী দিন ধার্য্য করেন। পলাতক আসামি আজিজুল হক বগুড়া জেলার শিবগঞ্জ পৌর এলাকার বানাইল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বাদি হয়ে বগুড়া জেলা কার্য়ালয়ে গত ২০২৪ সালের ২৯ জানুয়ারি ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয় যে, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে আসামি আজিজুল হকের প্রতি সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। আজিজুল হক গত ২০২৩ সালের ১০ মে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে সম্পদ বিবরনী দাখিল করেন।
আরও পড়ুনওই সম্পদ বিবরণী অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন। সম্পদ অর্জনের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষনা প্রদানসহ জ্ঞাত আয় বহির্ভূুত ১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার সম্পদ অর্জন করে আসামি আজিজুল হক দুর্নীতি দমন কমিশন আইনের অপরাধ করেছে মর্মে বলা হয়েছে।
মামলাটি তদন্ত শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান ওই আসামিকে অভিযুক্ত করে গত বছরের ২৪ অক্টোবর স্বাক্ষরিত অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
মন্তব্য করুন









